১১ সেপ্টেম্বর ব্যাংক বন্ধ থাকবে


ঈদুল আজহা ১৩ সেপ্টেম্বর হওয়ায় নির্বাহী আদেশে আগামী ১১ সেপ্টেম্বর সরকারি ছুটি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একদিনের বাড়তি সরকারি ছুটি যুক্ত হওয়ায় ব্যাংকিং সেক্টরেও চারদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর (রোববার) থেকে ১৫ সেপ্টেম্বর (বুধবার) পর্যন্ত দেশে কার্যরত সব ব্যাংক বন্ধ থাকবে।
মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক এক সার্কুলার জারি করে ব্যাংকগুলোকে এ নির্দেশনা দিয়েছে।
এতে বলা হয়েছে, ১১ তারিখ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে এদিন দেশে অবস্থিত সকল তফসিলি ব্যাংক (বিশেষ উদ্দেশ্যে খোলা রাখার নির্দেশনা ছাড়া) বন্ধ থাকবে। তবে এর পরিবর্তে আগামী ২৪ সেপ্টেম্বর শনিবার ব্যাংক খোলা থাকবে। সরকারি ছুটি পুনঃনির্ধারণ করার পর ব্যাংকিং খাতের জন্য এ সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













