১৩০০ কোটি ডলার পাচ্ছে গ্লোবাল ফান্ড


প্রাণঘাতী তিনটি রোগ- এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়া প্রতিরোধে ১ হাজার ৩০০ কোটি ডলার অনুদান পাচ্ছে গ্লোবাল ফান্ড (জিএফ)।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শনিবার বিকেলে আইসিএওর সদর দপ্তরের অ্যাসেম্বলি হলে সম্মেলনের সমাপনী অধিবেশনে এ ঘোষণা করেন।
তিনি জানান, বিশ্বনেতারা দুদিনের সম্মেলনে বিশ্বের প্রাণঘাতী তিনটি রোগ প্রতিরোধে এই তহবিলে এক হাজার ৩০০ কোটি ডলার অনুদান দেওয়ার অঙ্গীকার করেছেন। এর ফলে বিশ্বে ৮০ লাখ লোকের জীবন রক্ষা পাবে।
সম্মেলনের সমাপনী অধিবেশনে যোগদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং স্বাস্থ্যমন্ত্রীরা। কানাডার প্রধানমন্ত্রী ছাড়াও সম্মেলনের সমাপনী অধিবেশনে সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেন, যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী প্রীতি পাতিল ও মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস বক্তৃতা করেন।
সমাপনী অধিবেশনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের একটি ভিডিও বার্তাও প্রচার করা হয়।
২০৩০ সালের মধ্যে এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়া নির্মূলের অঙ্গীকার বাস্তবায়ন করতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং স্বাস্থ্য ও অর্থমন্ত্রীদের পাশাপাশি বেসরকারি সেক্টর, বিভিন্ন প্রতিষ্ঠান ও সুশীল সমাজের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন।
গ্লোবাল ফান্ড এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়া প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রম সংশ্লিষ্ট বিশ্বের প্রধান অর্থদাতা সংস্থা। সূত্র : বাসস
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













