১৩ জেলায় কালবৈশাখী ঝড়ের হুঁশিয়ারি


আজ সকাল আটটা থেকে পরবর্তী বার ঘন্টায় দেশের ১৩ জেলার কোথাও কোথাও ঘন্টায় ৬০ থেকে ৮৯ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে উত্তর-পশ্চিম দিক থেকে কালবৈশাখী ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
আজ সকাল দশটার দিকে রাজধানী ঢাকার ওপর দিয়ে মাঝারী আকারের কালবৈশাখী ঝড় বয়ে গেছে। আবহাওয়া অফিস জানায়, উত্তর-পশ্চিম দিকে বয়ে যাওয়া ঝড়টি ঘন্টায় ৬৯ কিলোমিটার বেগে বয়ে যায়। এটির স্থায়িত্ব ছিলো এক মিনিটের মতো।
এই ঝড়ো হাওয়ার সাথে হালকা বৃষ্টিপাতও হয়েছে। ঝড়ো হাওয়ার ফলে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এ ছাড়া আবহাওয়া অফিস আজ সকালে‘ ঝড়ো হাওয়ার সতর্কবাণী ’শীর্ষক বুলেটিনে জানায়, আজ সকাল আটটা থেকে পরবর্তী বার ঘন্টায় দেশের ১৩ জেলার কোথাও কোথাও ঘন্টায় ৬০ থেকে ৮৯ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে উত্তর-পশ্চিম দিক থেকে কালবৈশাখী ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে।
জেলাগুলো হচ্ছে- রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, মানিকগঞ্জ ও সিলেট। একই সাথে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













