১৪০ নারীর সঙ্গে সাবেক পুলিশের মিলন, রেহাই পায়নি কন্যাও!


ভারতের উত্তর প্রদেশের বারেলির এক তরুণী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তার বাবার নামে। অভিযোগে জানিয়েছেন, তার বাবা ১৪০ জন নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছেন। এমনকী তিনি নিজেও বাবার দ্বারা বহুবার ধর্ষণের শিকার হয়েছেন।
ওই তরুণী অভিযোগে জানান, ১৯৯২ সালে তার বাবা চন্দ্রপালের সঙ্গে বিয়ে হয় তার মায়ের। চন্দ্রপাল তখন পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। বিয়ের কয়েক বছরের মধ্যেই স্বামীর যৌন তাড়না ও বিবাহ-বহির্ভূত সম্পর্কে বার বার লিপ্ত হওয়ার অভ্যাস সম্পর্কে জানতে পারেন চন্দ্রপালের স্ত্রী। তিনি আশঙ্কা করেছিলেন, চন্দ্রপালের যৌন ক্ষুধা থেকে হয়ত নিজের মেয়েও রেহাই পাবে না। তাই বাবার হাত থেকে মেয়েকে রক্ষা করতে মাত্র ১৪ বছর বয়সে বিয়ে দিয়ে দেন। কিন্তু চন্দ্রপাল যে কত নীচে নামতে পারেন, সে সম্পর্কে সম্ভবত সম্যক ধারণা তখনও তার ছিল না।
চন্দ্রপালের ব্যভিচারের কথা নিজের স্ত্রী ও পুত্র জেনে ফেলেছেন, এ বিষয়টি জানতে পেরে চন্দ্রপাল স্ত্রী-পুত্রকে হত্যা করেন। ২০১০ সালে ছেলেকে ও ২০১৫ সালে স্ত্রীকে খুন করেন তিনি। কিন্তু বাবার কিছু লুকনো চিঠি পড়ে তার এই কীর্তির কথা জানতে পেরে যান ওই তরুণীও। বাবার কাছে জবাবদিহি চাইতে সরাসরি তার মুখোমুখি দাঁড়ান তিনি। চন্দ্রপাল মেয়ের অভিযোগের কথা শুনে অসম্ভব ক্ষিপ্ত হয়ে ওঠেন, এবং স্থির করেন এর জন্য উপযুক্ত শিক্ষা দেবেন মেয়েকে। মেয়ের কপালে বন্দুক ঠেকিয়ে তাকে ধর্ষণ করেন চন্দ্রপাল। সেই দৃশ্যকে ক্যামেরাবন্দি করে মেয়েকে ব্ল্যাকমেইল করা শুরু করেন। এভাবে নিজের মেয়েকে আরও বেশ কয়েকবার তার সঙ্গে মিলিত হতে বাধ্য করেন চন্দ্রপাল।
ঘটনাক্রমে বাবার কীর্তিকলাপের আরও প্রমাণ হাতে পেয়ে যান ওই তরুণী। তিনি বাবার একটি খাতা আবিষ্কার করেন, যেখানে কবে কোন নারীর সঙ্গে কী। সেই খাতা থেকে তরুণী জানতে পারেন, চন্দ্রপাল মোট ১৪০ জন নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছেন।
আর সহ্য করা সম্ভব হয়নি তরুণীর পক্ষে। তিনি বাবার বিরুদ্ধে পুলিশের কাছে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশ চন্দ্রপালের বিরুদ্ধে কোনো পদক্ষেপই নাকি নেয়নি। এখন ওই তরুণী নিজের এবং স্বামী-সন্তানের প্রাণের আশঙ্কা করছেন। তাই এবার তিনি দ্বারস্থ হয়েছেন ল’ এনফোর্সমেন্ট সংস্থাগুলির। একই সঙ্গে তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমেও তার এই ঘটনা তুলে ধরেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













