বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

১৪ দলের মানববন্ধন কর্মসূচি স্থগিত, শরীকরা জানেনা

জধানী ঢাকা ছাড়া দেশব্যাপী ২৪ ফেব্রুয়ারির মানববন্ধন কর্মসূচি স্থগিত করেছে ১৪ দল।

মুক্তিযুদ্ধ ইস্যুতে পাকিস্তানের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এ কর্মসূচি নিয়েছিল ১৪ দল।

তবে জোটের বেশ কয়েকজন নেতা জানান, পূর্ব ঘোষিত মানববন্ধন কর্মসূচি স্থগিতের বিষয়ে জোটের মধ্যে কোনো আলোচনা হয়নি।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও কেন্দ্রীয় ১৪ দলের দপ্তর সমন্বয়ক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার দুপুরে কর্মসূচি স্থগিতের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচন চলমান থাকায় আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য পূর্বঘোষিত কেন্দ্রীয় ১৪ দলের মানববন্ধন কর্মসূচি স্থগিত করা হয়েছে।

তবে, এ বিষয়ে আওয়ামী লীগ ছাড়া অন্য শরিক দলের কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান স্থগিতের বিষয়টি তারা জানেন না।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কারণে আমাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে বৈঠক করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা বিষয়টি আমি এখনও জানি না।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, বিষয়টি আমি জানি না। তবে জোটের সমন্বয়ক এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।

উল্লেখ্য, একই দাবীতে গত ১৫ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করে ১৪ দলীয় জোট।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী