বুধবার, নভেম্বর ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘১৪ দলে যোগ দিচ্ছে ইসলামিক ফ্রন্ট’

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের জোটে যোগ দিতে যাচ্ছেন বলে জানিয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের নেতারা। আজ শনিবার সকাল থেকে ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির নেতাদের উপস্থিত দেখা যায়।

সকালে সেখানে ১৪ দলের বৈঠক শুরু হয়।

বৈঠকের আগে দলটির মহাসচিব মাওলানা জয়নাল আবেদিন জুবায়ের বলেন, ‘আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের নেতৃত্বধীন ১৪ দলীয় জোটে যোগ দেব। এর আগে আমাদের ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে কথা হয়েছে। তিনি আমাদের আজকে আসতে বলেছেন।’
Capture
এ ব্যাপারে যোগাযোগে চেষ্টা করেও মোহাম্মদ নাসিমের সঙ্গে কথা বলা যায়নি। তিনি তখন ১৪ দলের বৈঠকে ছিলেন। তবে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব জানিয়েছেন, বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নির্বাচন কমিশনের নিবন্ধিত দল। নিবন্ধন নম্বার ৩০। দলীয় প্রতীক চেয়ার।

এ ব্যাপারে দলের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম আমাদের আসতে বলেছেন। তাদের ভাষ্যানুযায়ী, আজ ১৪ দলের বৈঠক শেষে যোগদানের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা হবে। আমরা সেই প্রস্তুতি নিয়ে এসেছি।’

এ দিকে গত ৭ মে মাওলানা এম এ মান্নানের নেতৃত্বাধীন বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট জাতীয় পার্টির নেতৃত্বধীন একটি জোটে যোগ দিয়েছে। সেই জোটের নাম দেওয়া হয়েছে ইউনাইটেড ন্যাশনাল অ্যালায়েন্স (ইউএনএ) বা ‘সম্মিলিত জাতীয় জোট’। ৫৯টি রাজনৈতিক দল এতে শামিল হয়েছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। সূত্রঃ এনটিভি

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী