১৫০ বাংলাদেশিকে মিয়ানমার দেশে ফেরৎ পাঠাচ্ছে
মিয়ানমার উপকূল থেকে উদ্ধার হওয়া দেড়শ বাংলাদেশিকে দেশে ফেরত আনতে পতাকা বৈঠকে বসছে বিজিবি ও মিয়ানমার বর্ডার পুলিশ (বিজিপি)।
সোমবার সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশের ঘুমধুম ও মিয়ানমারের ঢেকিবনিয়া সীমান্তে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান। তিনি জানান, ২১ মে মিয়ানমার উপকূল থেকে ২০৮ জন অভিবাসীকে উদ্ধারের পর এর মধ্যে ২০০ জন বাংলাদেশি রয়েছে বলে দাবি করে মিয়ানমার। তবে মিয়ানমার কর্তৃপক্ষ উদ্ধার হওয়া বাংলাদেশিদের যে তালিকা পাঠিয়েছিল সেটি ‘বিভ্রান্তিকর’ ও ‘অপূর্ণাঙ্গ’ থাকায় বাংলাদেশি প্রতিনিধি দল মিয়ানমার যাওয়া স্থগিত করে।
পরে পূর্ণাঙ্গ তালিকা চেয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর কাছে ফের চিঠি পাঠায় বলে জানান বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান। তিনি বলেন, এরই ধারাবাহিকতায় শনিবার দুইশ জনের একটি তালিকা পাঠায় মিয়ানমার। তালিকাটি যাচাই করে দেড়শ জনকে বাংলাদেশি নাগরিক হিসাবে শনাক্ত করা হয়। এছাড়া ২৯ মে মিয়ানমার নৌ-বাহিনী আরও ৭২৭ জন অভিবাসীকে উদ্ধার করে। এদের মধ্যেও বাংলাদেশি রয়েছে বলেও দাবি করছে মিয়ানমার। এ বিষয়টি নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে কথা হচ্ছে বলে জানান মো. খালেকুজ্জামান।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













