ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ঘোষণা
‘১৫ নভেম্বরের মধ্যে নবম ওয়েজবোর্ড না হলে কঠোর আন্দোলন’


আগামী ১৫ নভেম্বরের মধ্যে সাংবাদিকদের বেতন কাঠামো নবম ওয়েজবোর্ড ঘোষণা করা না হলে সারা দেশের সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
আজ সোমবার সকাল ১১টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতসংলগ্ন সি-ইন পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে এ আল্টিমেটাম দেন সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল। একইসঙ্গে, দাবি মানা না হলে ১৬ নভেম্বর থেকে সারা দেশের সাংবাদিকরা রাজপথে নেমে পড়বেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন এ সাংবাদিক নেতা।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে বিএফইউজে সভাপতি আরো বলেন, “সাংবাদিকরা আন্দোলনের লক্ষ্য থেকে কখনো পিছপা হন না। তাই বেঁধে দেওয়া সময়ের মধ্যে নবম ওয়েজবোর্ড ঘোষণার জন্য তথ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ। মানববন্ধনে বিএফইউজে’র মহাসচিব ওমর ফারুক, সহসভাপতি শহীদুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদসহ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ১০টি শাখা ইউনিটির সভাপতি সাধারণ সম্পাদকরা বক্তব্য দেন।
প্রসঙ্গত: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কার্যনির্বাহী কমিটির দুই দিনব্যাপী সভা এবার কক্সবাজারে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সারা দেশের ১১টি সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ কক্মবাজারে অবস্থানকালে এ কর্মসূচি পালন করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













