১৫ ফেব্রুয়ারির মধ্যে তালিকা চেয়েছে আ’লীগ
১৫ ফেব্রুয়ারির মধ্যে ইউনিয়ন পরিষদের দলীয় প্রার্থীর তালিকা কেন্দ্রে পাঠানোর নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকদের সমন্বয়ে গঠিত নির্বাচনী বোর্ডকে প্রার্থীর নাম চূড়ান্ত করে দলীয় সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।
গত ১৯ জানুয়ারি গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার/ইউনিয়ন পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ডের এক সভায় গৃহীত সিদ্ধান্ত থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।
বিজ্ঞপিতে বলা হয়েছে, মনোনীত প্রার্থীর নাম (ভোটার নং ১২ ডিজিট) এবং নির্বাচনী আইন, নীতিমালা ও বিধিমালা অনুযায়ী সকল তথ্য প্রার্থীর নামের সাথে প্রেরণ করতে হবে। মনে রাখতে হবে, প্রার্থীর ভোটার আইডির ফটোকপি অবশ্যই প্রেরণ করতে হবে— যা বাধ্যতামূলক।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক এবং যে ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকদের সমন্বয়ে একটি নির্বাচনী বোর্ড গঠিত হবে। ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দের সাথে বর্ধিত সভা করে ১ জন প্রার্থীর নাম সুপারিশ করবে। সেই সুপারিশকৃত নাম উল্লিখিত জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকগণের সমন্বয়ে গঠিত নির্বাচনী বোর্ড (৬ জনের নাম ও স্বাক্ষর) প্রার্থী চূড়ান্ত করে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডি রাজনৈতিক কার্যালয়ে দপ্তর বরাবর প্রেরণ করবে।
স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন প্রদানের ক্ষেত্রে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি কর্তৃক নির্বাচিত স্থানীয় সরকার/ইউনিয়ন পরিষদ মনোনয়ন বোর্ড চেয়ারম্যান প্রার্থীর নাম ও প্রতীক বরাদ্দ করবেন বলেও এতে জানানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













