১৫ বাংলাদেশিকে ‘কুড়িয়ে পেয়েছে’ নিকারাগুয়ার পুলিশ


নিকারাগুয়ায় ১৫ বাংলাদেশিকে ‘কুড়িয়ে পেয়েছে’ পুলিশ। পাচারকারীরা তাঁদের ফেলে যাওয়ায় মহাসড়কে এদিক-সেদিক ঘুরছিলেন তাঁরা। এ সময় পুলিশ তাঁদের দেখতে পেয়ে উদ্ধার করে।
নিকারাগুয়ার পুলিশ কমিশনার লিওনিডাস রক বলেন, এই বাংলাদেশিদের কোস্টারিকা থেকে হন্ডুরাস নিয়ে যাওয়া হয়। সেখান থেকে যুক্তরাষ্ট্র যাওয়ার পথ হিসেবে নিকারাগুয়েতে প্রবেশ করে।
বার্তা সংস্থা এপির বরাত দিয়ে ইউএনবি এ খবর জানিয়েছে। তবে কারো নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
অভিবাসীদের মধ্যে একজন জানিয়েছেন, রাজনৈতিক সমস্যার কারণে তিনি দেশত্যাগ করেছেন।
পুলিশ কমিশনার স্থানীয় সময় বৃহস্পতিবার নিকারাগুয়ার সংবাদমাধ্যমকে জানান, দক্ষিণ মানাগুয়ার ২০ কিলোমিটার দক্ষিণে এই অভিবাসীদের পাওয়া যায়। নিকারাগুয়া পার করে দেওয়ার জন্য তাঁরা প্রত্যেকে পাচারকারীদের ১০০ থেকে ৫০০ ডলার পর্যন্ত দিয়েছেন। কিন্তু পাচারকারীরা তাঁদের সর্বস্ব লুটে নিয়েছে বলে অভিবাসীরা জানিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













