১৭ জুলাই শেষ শুক্রবার ইফতার পার্টি দিচ্ছেন মোদী
নয়াদিল্লি: আগামী ১৭ জুলাই কাশ্মীর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্ভবত সেদিনই শ্রীনগরে ইফতার পার্টি দেবেন তিনি। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর দফতর এই পার্টির ব্যাপারে প্রস্তুতি শুরু করে দিয়েছে। তাঁর অনুমোদনেই আয়োজিত হবে এই পার্টি। এই মুহূর্তে আট-দেশ সফর উপলক্ষ্যে মধ্য এশিয়া এবং রাশিয়ায় রয়েছেন তিনি।
উল্লেখ্য, পবিত্র ঈদ-উল-ফিতরের আগে ১৭ জুলাই শেষ শুক্রবার। সেই কারণেই সম্ভবত, সেদিনই আয়োজন করা হবে ইফতার পার্টি। প্রাক্তন আইনপ্রণেতা ও মন্ত্রী গিরধারী লাল ডোগরার শততম জন্মদিন উপলক্ষ্যে ১৭ জুলাই জম্মুতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সূত্রের খবর, সেদিনই ওই অনুষ্ঠানে পর শ্রীনগরে ইফতার পার্টি দেবেন তিনি। গত বছর দ্বীপাবলির সময় শেষবার শ্রীনগরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













