১৭ সেপ্টেম্বর থেকে ফিরতি হজ ফ্লাইট কার্যক্রম শুরু
আগামী ১৭ সেপ্টেম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফিরতি হজ ফ্লাইট কার্যক্রম শুরু হবে এবং ১৬ অক্টোবর সর্বশেষ হজ ফ্লাইটটি যাত্রীদের নিয়ে দেশে ফিরবে। আজ মঙ্গলবার বাংলাদেশ বিমানের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর বাংলাদেশ থেকে এক লাখ এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি হজ পালন করতে গেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদিয়া এয়ারলাইনস নিজ নিজ উদ্যোগে এ হজ কার্যক্রম পরিচালনা করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ বছর হজ যাত্রীদের সুবিধার্থে ঢাকা ছাড়াও চট্টগ্রাম থেকে নির্ধারিত ১০টি হজ ফ্লাইট এবং সিলেট থেকে ৪টি ফ্লাইট পরিচালনা করে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় মোট ৫ হাজার ১৮১ জন হজ যাত্রী এবং অবশিষ্ট ৪৪ হাজার ৩৬৪ জন বেসরকারি ব্যবস্থাপনায় বিমানে জেদ্দা পৌঁছেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













