১৮০০ ছাড়িয়েছে মৃতের সংখ্যা ভারতে
ভারতে গত দু সপ্তাহ ধরে চলা দাবদাহে মৃতের সংখ্যা ১৪শ ছাড়িয়েছে। অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্য দুটিতেই মৃতের সংখ্যা সবচেয়ে বেশি বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।
ওই রাজ্য দুটিতে বুধবার আরো ৯৯ জন মারা গেছে বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে। এদিকে ভারতের ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ পত্রিকায় প্রকাশিত অন্য এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন অংশের ওপর দিয়ে এখনো দাবদাহ প্রবাহিত হচ্ছে। দাবদাহে মৃতের সংখ্যা বুধবার ১৪১২তে এসে দাঁড়িয়েছে। এদের মধ্যে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতেই মারা গেছে ১৩৬০ জন। অন্ধ্রপ্রদেশে মঙ্গলবার পর্যন্ত মারা গেছে ১০২০ জন এবং ৩৪০ জন মারা গেছে তেলেঙ্গানা রাজ্যে।
গত কয়েকদিন ধরে রাজ্য দুটিতে তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। হায়দ্রাবাদের আবহাওয়া দপ্তরের পরিচালক ওয়াই কে রেড্ডি জানিয়েছেন, তেলেঙ্গানায় আরো দু দিন এবং উপকূলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে আরো তিন দিন এই দাবদাহ বিরাজ করবে। দীর্ঘ দিন ধরে বিরাজমান এই দাবদাহে আরো মানুষ মারা যেতে পারে বলেও তিনি আশঙ্কা করেছেন। এছাড়া ভারতের উত্তর প্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র, পাঞ্জাব, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গসহ অন্যান্য রাজ্যগুলোতেও প্রচণ্ড গরম পড়েছে। রাজস্থান এবং উড়িষ্যার তাপমাত্রা ৪৫-৪৭ ডিগ্রির মধ্যে উঠানামা করছে।
দাবদাহে পুড়ছে রাজধানী দিল্লির অধিবাসীরাও। গত কয়েকদিন ধরে সেখানকার তাপমাত্রা ৪১ থেকে ৪৪য়ের মধ্যে ঘোরাফেরা করছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এ অবস্থায় সেখানকার লোকজনকে যতটা সম্ভব ঘরে থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রয়োজনীয় কাজে বাইরে যাওয়ার সময় উপযুক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে।
অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানা কর্তৃপক্ষ শ্রমিক এবং অন্যান্যদেরকে বেলা ১১টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত কাজ না করার নির্দেশ দিয়েছেন। অন্ধ্রপ্রদেশের দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বিশেষ কমিশনার পি তুলসি রাণী সাধারণ মানুষকে দাবদাহের হাত থেকে রক্ষা পেতে ছাতা, টুপিসহ প্রচুর পরিমান তরল পানি ও ঘোল সঙ্গে রাখার কথা বলেছেন। এছাড়া গরমে সুতির পোশাক পড়ারও পরামর্শ দিয়েছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













