মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

১৮ আগস্ট থেকে মিলবে দূরপাল্লার বাসের আগাম টিকিট

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৮ আগস্ট থেকে দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি শুরু হবে।

২ সেপ্টেম্বরকে ঈদ ধরে ঈদের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। সে হিসেবে ঈদের আগে শেষ কর্মদিবস হচ্ছে ৩১ আগস্ট। কেউ কেউ এ দিন ছুটি নিয়ে এক দিন আগেই অর্থাৎ ৩০ আগস্ট ঢাকা ছেড়ে চলে যাবেন।

হানিফ পরিবহনের জিএম মো. মোশারফ হুসেইন জানান, এবারের ঈদের অগ্রিম টিকিট ১৮ আগস্ট সকাল ছয়টা থেকে বাস কাউন্টারগুলোতে পাওয়া যাবে।

তিনি বলেন, এবার সবচেয়ে বেশি চাপ থাকবে ৩০ ও ৩১ আগস্ট। এ দুই দিন সবচেয়ে বেশি মানুষ ঢাকা ছাড়বেন। কেউ কেউ ৩১ আগস্ট অফিস করেই ঢাকা ছাড়বেন। তাই এই দুই দিন সবচেয়ে বেশি চাপ থাকবে।

এদিকে বাস মালিকরা ধারণা করছেন- রাস্তা খারাপ হওয়ার কারণে এবারের ঈদে বাসের টিকিটের চাহিদা কম থাকবে। বিভিন্ন স্থানে বাস সময়মতো গন্তব্যে যেতে পারছে না। ঈদের অনেক আগে থেকেই এ অবস্থা চলছে।

এ জন্য এবার ট্রেনের টিকিটে বেশি চাপ থাকবে বলে মনে করেন একাধিক বাস মালিক।ঈদে শীতাতপ নিয়ন্ত্রিত বাসের চাহিদা বেশি। যানজটের কারণে দীর্ঘ সময় রাস্তায় থাকার বিষয়টি মাথায় রাখছেন যাত্রীরা।

এ সুযোগে বাসের মালিকরাও শীতাতপ নিয়ন্ত্রিত বাসের টিকিটের দাম দ্বিগুণ করে দেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে