১৮ সেনা নিহত ফিলিপাইনে


আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপানের দক্ষিণাঞ্চলীয় এলাকায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ১৮ সেনা নিহত হয়েছে। শনিবার বাসিলান দ্বীপের আবু সায়াফ গ্রুপের সঙ্গে ওই সংঘর্ষে আহত হয়েছে আরো ৫০ সেনা।
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আবু সায়েফ গ্রুপের কমান্ডার ইসনিলন হাপিলনকে ধরার জন্য শনিবার অভিযান চালিয়েছিল সেনাবাহিনী। হাপিলনকে আটকের বিনিময়ে ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
আবু সায়েফের প্রায় ১শ যোদ্ধার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল ফিলিপাইনের সেনারা। এসময় জঙ্গিরা চার সেনাকে গলা কেটে হত্যা করে। বাকি ১৪ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। জঙ্গিদের অধিকাংশের কাছেই গ্রেনেড লাঞ্চার ছিল বলে আঞ্চলিক সেনা মুখপাত্র জানিয়েছে। সংঘর্ষে পাঁচ জঙ্গিও নিহত হয়েছে। তারা মরক্কোর নাগরিক বলে সেনাবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
সেনা মুখপাত্র মেজর ফাইলমন সাংবাদিকদের জানান, একাধিক বিদেশি নাগরিক অপহৃত হওয়ার ঘটনায় আবু সায়েফের বিরুদ্ধে শনিবারের ওই অভিযান চালানো হয়েছিল। ছয় মাস আটকে রাখার পর গত শুক্রবার এক ইতালীয় যাজককে মুক্তি দিয়েছে আবু সায়েফ। এখনো দুই কানাডীয় ও নরওয়ের এক নাগরিকসহ আবু সায়েফের হাতে ১৮ জন বিদেশি আটক রয়েছে। ধারণা করা হয়, বাসিলান সংলগ্ন জোলো দ্বীপে তাদের বন্দী করে রাখা হয়েছে।
প্রসঙ্গত, ১৯৯০ সালে আল-কায়েদার অর্থে গড়ে উঠেছিল আবু সায়েফ গ্রুপ।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













