বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘১৯৭১ সালের পর আজ আমি নিরাপত্তাহীনতায় আছি’

‘১৯৭১ সালের পর আজ আমি নিরাপত্তাহীনতায় আছি বলে মনে করছি’ বলে মন্তব্য করেছেন জাগৃতির প্রকাশক ফয়সল আরেফীন দীপনের বাবা আবুল কাশেম ফজলুল হক।

রাজধানীর পরীবাগে নিজ বাসভবনে বুধবার বিকেলে সাংবাদিকদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক এ মন্তব্য করেন।

বাংলাদেশের সমাজ, রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন গ্রন্থের লেখক ও চিন্তক আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘১৯৭১ সালে আমি নিরাপত্তাহীনতায় ছিলাম। বিজয়ের পর ১৯৭২ সাল থেকে আমি অনেক কঠিন সময় পার করলেও নিরাপত্তাহীনতায় ছিলাম না। কিন্তু আজ নিরাপত্তাহীনতায় আছি। কি জন্য নিরাপত্তা হীনতায় আছি সেটা আমি আপনাদের (গণমাধ্যম) বলব না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও জানাব না।’

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে বলেন, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক নিরাপত্তাহীনতায় আছেন কিনা কিংবা কেউ তাকে হুমকি দিয়েছে কিনা সে ব্যাপারে তিনি আমাদের কিছু জানাননি। জানালে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।

গত শনিবার রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। একই সময় রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়ে প্রকাশক আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। দীপন ও টুটুল বিজ্ঞানলেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত