‘২০১৬ সালের মধ্যে বিএনপি খণ্ড-বিখণ্ড হবে’


২০১৬ সালের মধ্যেণ বিএনপি ভেঙে খণ্ড-বিখণ্ড হয়ে যাবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। আজ বুধবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তিনি। শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘উন্নয়নের ধারায় বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।
কামরুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়ার কার্যকলাপে মনে হচ্ছে শুভবুদ্ধি সম্পন্ন নেতারা তার দল থেকে বেরিয়ে যাবেন। ২০১৬ সালের মধ্যে বিএনপি ভেঙে খণ্ড-বিখণ্ড হয়ে যাবে।’
কামরুল ইসলাম আরো বলেন, ‘খালেদা জিয়া নির্বাচন বর্জন করে যেভাবে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে চেয়েছিলেন সেভাবে তার দলকেও ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন। আজ বিএনপির অস্তিত্ব বিলীন প্রায়। তবে তার দল বিএনপি রক্ষা হবে যদি তিনি গণতন্ত্রের পথে হাঁটেন।’
তিনি বলেন, ‘ধ্বংসাত্মক কাজ না করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে থাকেন, তাহলে দল ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। দেশে মধ্যবর্তী নির্বাচন বা সংলাপের কোনো প্রয়োজন নেই। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী একেবারে ২০১৮ সালের শেষ পর্যায়ে।’
মাকছুদুর রহমান মাকছুদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, মনোরঞ্জন ঘোষাল, অরুণ সরকার রানা, ফাতেমা জলিল সাথী প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













