শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

২০১৮ সালের মধ্যেই পদ্মা সেতুর নির্মাণ শেষ হবে : সেতুমন্ত্রী

পদ্মা সেতুর নির্মাণকাজ আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার জাতীয় সংসদে মো. শফিকুল ইসলাম শিমুলের (নাটোর-২) এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এনামুল হকের (রাজশাহী-৪) অপর এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, দূরপাল্লার রুটে বিআরটিসির বিভিন্ন ধরনের বাস চালু রয়েছে। বর্তমানে ১৩৯টি রুটে ৩২৮টি বাস চলাচল করছে।

এছাড়া দূরপাল্লার রুটে বিআরটিসির আরও বাস বাড়ানোর পরিকল্পনা রয়েছে। নতুন ৬০০টি বাস আমদারি কার্যক্রম প্রক্রিয়াধীন। এসব বাস আমদারির পর দূরপাল্লার রুটে বাস বৃদ্ধি করা হবে।

এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সড়ক-মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ২০ বছরের অধিক পুরনো বাস-মিনিবাস ও ২৫ বছরের অধিক পুরনো পণ্যবাহী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। বিআরটিএ’র উদ্যোগে পেশাজীবী গাড়ি চালককে সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন ও সচেতনতামূলক বিষয়ে নিয়মিতভাবে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন, যানজট ও সড়ক দুর্ঘটনা কমানোর জন্য জাল বা ভুয়া ড্রাইভিং লাইসেন্সধারী গাড়িচালক, যান্ত্রিক ত্রুটিপূর্ণ, রঙচটা, চলটা ওঠা, ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। এসবের বিরুদ্ধে বিআরটিএ এবং ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ