শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

২০২১ সালে দারিদ্র্যের হার ১৪ শতাংশে নামবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশের দারিদ্র্যের হার কমে ১৪ শতাংশে নামবে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে তার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এজন্য তিনি বিশ্ববাসীর সহযোগিতা চেয়েছেন।

আজ রবিবার সকালে বাংলাদেশ উন্নয়ন ফোরামের দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী জানান, দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ ইতোমধ্যে বিশ্ববাসীর নজর কেড়েছে। সারা বিশ্বে বাংলাদেশ একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। জলবায়ুর বৈশ্বিক বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশ নিজস্ব অর্থায়নে কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত দেশগুলোকে দায়ী করেন।

অভিবাসী শ্রমিকরা যেন বঞ্চনার শিকার না হয় সে দিকে সবাইকে দৃষ্টি রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দুই দিনে মোট ৬টি কর্ম অধিবেশন অনুষ্ঠিত হবে। এর মধ্যে অন্যতম হচ্ছে সুশাসন ও উন্নয়ন, সামাজিক সুরক্ষা, কৃষি খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য ও মানসম্মত শিক্ষা। এছাড়াও লিঙ্গ সমতাকে অর্থনৈতিক উন্নয়নের মূলধারায় আনার বিষয়টি বিশেষভাবে আলোচনায় প্রাধান্য পাবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ