২০৩০ সালে থেকে নিষিদ্ধ হবে পেট্রোল ও ডিজেল গাড়ি!


২০৩০ সাল থেকে পেট্রল ও ডিজেল চালিত সমস্ত গাড়ি বিক্রি নিষিদ্ধ করেছে জার্মানি। সেদেশের ১৬টি প্রদেশের আইনসভায় এই প্রস্তাব গৃহীত হয়েছে। পাশাপাশি পেট্রোল ও ডিজেল চালিত গাড়িতে চড়ায় বেশি কর আরোপের প্রস্তাবও গ্রহণ করেছে।
সেখানে বলা হয়েছে, দেশে দূষণ রোধে ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তার জেরেই ২০৩০ সাল থেকে জার্মানিতে পেট্রল ও ডিজেল চালিত গাড়ি বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যাবে। তবে, তার বদলে বিদ্যুৎচালিত গাড়ি চলবে সেখানে।
নিজেদের দেশের পাশাপাশি এই ইউরোপের বাকি দেশগুলোকেও এই প্রস্তাব দিয়েছে জার্মান সরকার। তার জন্য ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানিয়েছে তারা। তবে, বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতিতে ২০৩০ সালের মধ্যে ইলেক্ট্রিক গাড়ির প্রযুক্তিকে জনপ্রিয় করে তোলা জার্মানির পক্ষে কঠিন হবে না।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













