২০৪১ সালে কেমন হবে বাংলাদেশ?
আওয়ামী লীগের ২০তম ত্রিবার্ষিক সম্মেলনে ২০৪১ সালে বাংলাদেশ কেমন হবে তার একটি রূপরেখা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ওই সময়ের মধ্যে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় এমন পরিমাণে বৃদ্ধি পাবে যে, দারিদ্র্য বলে কিছু থাকবে। সবার ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাবে। এর মাধ্যমে ক্ষুধামুক্ত সমাজ গড়ে ওঠবে।
বর্তমানে দেশের প্রবৃদ্ধির হার ৭.১। প্রধানমন্ত্রী বলেছেন, এটাকে তিনি ২০৪১ সালে ৮-১০ মধ্যে নিয়ে যেতে চান। প্রতিটি মানুষ সুশিক্ষায় শিক্ষিত হবে। সবাই বিজ্ঞান-প্রযুক্তি থেকে শুরু করে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হবে। দেশ থেকে পুষ্টিহীনতা দূর হবে। সবাই সুস্বাস্থ্যের অধিকারী হবে। দারিদ্রের হার ‘০’-এ নেমে আসবে।
তিনি আরো বলেন, সবাই ইন্টারনেট ব্যবহার করতে পারবে। সুপেয় পানি এবং স্যানিটেশনের আওতায় আনা হবে সবাইকে। কর্মক্ষেত্রে নারী-পুরুষের কোনো বৈষম্য থাকবে না। জলবায়ু পরিবর্তনের কারণে কেউ যাতে ক্ষতিগ্রস্থ না হয় তা নিশ্চিত করা হবে। কোনো ঘরে অন্ধকার থাকবে না। বেকারত্ব বলে কিছু থাকবে না। সারা বাংলাদেশে নির্দিষ্ট জায়গায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে।
যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, এমনভাবে সড়ক-নৌ-বিমান যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন করা হবে যাতে বাংলাদেশই হয়ে ওঠবে বিশ্বের সেতুবন্ধন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













