বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

২০ জনের সংক্ষিপ্ত তালিকা করেছে সার্চ কমিটি

নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া নামগুলো নিয়ে আলোচনা করেছেন রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির সদস্যরা। ২৮টি রাজনৈতিক দলের কাছ থেকে পাওয়া প্রায় ১২৫ টি নাম থেকে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা করেছে সার্চ কমিটি। তবে কমিটি রাজনৈতিক দলগুলোর দেওয়া নাম প্রকাশ করবে না।

আজ মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব কথা বলেন।

মঙ্গলবার বিকেল চারটার দিকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নামগুলো ছয় সদস্যের সার্চ কমিটির কাছে দেওয়া হয়। কমিটির সদস্যরা এই নামগুলো যাচাই-বাছাই করতে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠক করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ২৮টি রাজনৈতিক দল সার্চ কমিটির কাছে নাম দিয়েছেন। প্রায় ১২৫টি নাম থেকে নিয়ে কমিটি ২০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা করেছে। তবে কমিটির কাছে জমা দেওয়া নাম প্রকাশ করা হবে না।

কোন দিক বিবেচনা করে সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ শফিউল আলম বলেন, সৎ​, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের তালিকা করা হয়েছে। রাজনৈতিক দলের নামগুলোর মধ্যে সামজস্য রয়েছে। তবে রাজনৈতিক দলগুলোর নাম পবিত্র আমানত তাই আমরা প্রকাশ করব না। কমিটির সদস্যরা আবার বসবেন। সার্চ কমিটির সদস্যরা নি​জেদের অনেক নামও এখানে যুক্ত করবেন।

এর আগে সার্চ কমিটি মোট ৩১টি রাজনৈতিক দলের কাছে নাম চেয়ে চিঠি পাঠায়। এর মধ্যে আওয়ামী লীগ, বিএনপিসহ ২৫টি দল পাঁচটি করে নাম জমা দিয়েছে। দুটি দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ (রব) চিঠি দিয়ে নাম না দেওয়ার কারণ উল্লেখ করেছে। আর নাম বা কোনো চিঠি দেয়নি এমন চারটি দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিশ ও গণফোরাম।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত