‘২০ বছর পর হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা দ্বিগুণ হবে’


জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামী ২০ বছর পর বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা দ্বিগুণ হবে।
তিনি বলেন, ড. আবুল বারাকাত তার বইয়ে উল্লেখ করেছেন আগামী ২০ বছর পর বাংলাদেশে কোনো হিন্দু থাকবে না। আমি চ্যালেঞ্জ করে বলছি, আগামী ২০ বছর পর এর সংখ্যা দ্বিগুণ হবে।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশান ইমানুয়েলস কনভেনসেন্টারে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন জাপা চেয়ারম্যান।
এরশাদ বলেন, বুকে অসাম্প্রদায়িক বাংলাদেশ লালন করি। মুক্তিযুদ্ধের সময় হিন্দুদের আত্মত্যাগের কথা ভোলা যাবে না। এ সময় এইচ এম এরশাদ আক্ষেপ করে বলেন, ক্ষমতায় থাকাকালে হিন্দুরা আমাকে সহযোগিতা করেননি। কারণ, আমি রাষ্ট্রধর্ম ইসলাম করেছিলাম।
তিনি বলেন, আমি অন্যধর্ম গুলোকেও সম্মান দিয়েছিলাম। আমার জীবনের যত কিশোর বন্ধু রয়েছে তার সিংহভাগই হিন্দু। অামার শিক্ষাগুরুও হিন্দু।
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ক্ষমতায় গেলে সংরক্ষিত ৩০টি আসন সংখ্যালঘুদের জন্য রাখা হবে। এ সময় তিনি দুর্গাপূজায় হিন্দুদের ছুটি বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়ের সভাপতিত্বে ও জাপা চেয়ারম্যানের উপদেষ্টা সোমনাথ দে’র সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন, জাতীয় সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদ, জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, আজম খান, মেজর অব. খালেদ আখতার, হিন্দু সম্প্রদায়ের নেতা রানা দাশ গুপ্ত, কৃষ্ণ কীর্তণ দাস, নোকল চন্দ্র সাহা, তাপস পাল, সুজন দে প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













