২০ বিশিষ্ট ব্যক্তিকে হুমকি দিয়ে চিঠি
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সুরঞ্জিত সেন গুপ্ত, মহসিন আলী এবং জাফর ইকবালসহ ২০ জনের নামে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে ইত্তেহাদুল মুজাহিদীন নামে একটি সংগঠন।
বুধবার বেলা সোয়া দুইটার দিকে অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অফিসে ডাকযোগে এ চিঠি পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অপরাধ বিষয়ক প্রতিবেদক গোলাম মুজতবা ধ্রুব জানান, ডাক বিভাগের মাধ্যমে একটি চিঠির খাম অফিসে আসে। সেটি খুলে দেখা যায়, ২০ জনের নামের একটি তালিকা সেখানে। নিচে লেখা রয়েছে, বন্ধু মরণ একদিন হবেই। প্রস্তুত থেকো তোমরা…।
এ ব্যাপারে ডিএমপির মিডিয়া বিভাগের উপ কমিশনার মুনতাসিরুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













