২১ জুন নরেন্দ্র মোদি প্রকাশ্যে যোগে বসছেন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২১ জুন জাতিসংঘ ঘোষিত প্রথম আন্তর্জাতিক ইয়োগা দিবসে প্রকাশ্যে যোগ সাধনায় বসবেন।
সরকার ও ক্ষমতাসীন দলের কর্মকর্তাদের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়েছে, দিবসটি উপলক্ষে ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির প্রধান অনুষ্ঠানস্থলে যোগ সাধনায় অংশ নেবেন মোদি। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, রাষ্ট্রপতি ভবন ও ইন্ডিয়া গেটের মধ্যবর্তী রাজপথে অনুষ্ঠানটি হবে। এতে ৪০ থেকে ৫০ হাজার মানুষ অংশ নেবে বলে আশা করা হচ্ছে।দিবসটির প্রচারদূত বলিউড তারকা অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, শিল্পা শেঠি, ক্রিকেটার বিরাট কোহলি ও কুস্তিগির সুশীল কুমার।
ক্ষমতাসীন দল বিজেপির এক কর্মকর্তার ভাষ্য, ওই দিন প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ সাধনায় অংশ নিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংসহ জ্যেষ্ঠ রাজনীতিবিদেরা। আন্তর্জাতিক ইয়োগা দিবসের অনুষ্ঠানে মোদির অংশগ্রহণকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা-পরিকল্পনা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মোদি সরকারের দেওয়া প্রস্তাব গ্রহণ করে ২১ জুনকে প্রথম ‘আন্তর্জাতিক ইয়োগা দিবস’ হিসেবে ঘোষণা দিয়েছে জাতিসংঘ।
গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম ভাষণ দেন মোদি। তখন তিনি এমন একটি দিবসকে স্বীকৃতি দেওয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান। মোদি বলেন, তিনি নিজে প্রতিদিন যোগ সাধনা করেন। এটি তাঁকে কর্মশক্তি দেয়। ফলে রাতে কম ঘুমালেও তাঁর চলে। ইয়োগা ও ভেষজ ওষুধকে জনপ্রিয় করতে নভেম্বরে মোদি ভারতে প্রথমবার এ-সংক্রান্ত একজন মন্ত্রী নিয়োগ দেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য কর্মস্থলে ইয়োগা চর্চার একটি পরিকল্পনা নিয়েছেন মোদি।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













