২১ মামলায় জামিন, মুক্তিতে বাধা নেই রিজভীর
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর এবার জামিন পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও। তার বিরুদ্ধে করা ২১ মামলার সবকটিতেই জামিন পান তিনি।
সম্প্রতি দুটি মামলায় রুহুল কবির রিজভী হাইকোর্ট থেকে তিনি জামিন পান। চেম্বার জজ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাইকোর্টের সেই জামিন আদেশ মঙ্গলবার বহাল রাখেন। মঙ্গলবার আদালতে রিজভির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
এ দুই মামলায় তার জামিন আদেশ বহাল থাকায় কারাগার থেকে মুক্তিতে বাধা নেই বলে দাবি করেন রিজভীর আইনজীবী অ্যাডভোকেট জহুরুল ইসলাম সুমন।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে অবরোধ চলার সময় উত্তরার একটি বাসা থেকে রিজভীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













