২২কোটি টাকা নিয়ে গাড়িচালক উধাও,অতপর শ্রীঘরে
ভারতের দিল্লিতে ব্যাংকের ২২ কোটি ৫০লাখ টাকাসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করেও শেষ রক্ষা হলো না গাড়িচালক প্রদীপ শুক্লার। অতপর পুলিশের হাতে ধরা খেয়ে শ্রীঘরে নির্বাসন পেল সে।
জানা গেছে, দিল্লিতে একটি বেসরকারি ব্যাংকের নিয়োমিত গাড়ির চালক প্রদীপ। ঘটনার দিনে যখন গাড়ীর গার্ড গাড়ী থেকে একটু নীচে নামেন সেই সুযোগে প্রদীপ টাকা ভর্তি গাড়ি নিয়ে পালিয়ে যায়। এক পর্যায়ে সে গোপন স্থানে গিয়ে টাকাগুলো গাড়ি থেকে নামিয়ে ফেলে। এবং ওই টাকা গুলোর মধ্যে সামান্য কয়েক হাজার টাকা খরচ করে। বাকি টাকা গোপন স্থানেই রেখে দেয়।
এরপর গাড়িতে তেল নিতে একটি পেট্রোল পাম্পে গেলে পুলিশ প্রদীপকে আটক করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে সে টাকার কথা স্বীকার করে। ওই গোপন স্থানের ঠিকানা দিলে পুলিশ ২২কোটি ৪৯লাখ টাকার খোঁজ পায়। সূত্র: আনন্দবাজার
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













