বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

২৩৬ পৌরসভায় ভোট ৩০ ডিসেম্বর, আজ তফসিল

সারাদেশের ২৩৬ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর। এ ব্যাপারে নির্বাচন কমিশন সব ধরণের প্রস্তুতি নিয়েছে।  মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণা করবে। কমিশনারদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। পরে নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম কাল তফসিল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন। তিবি বলেন, ‘নির্বাচনের বিষয়ে এখন কিছু বলা যাবে না। মঙ্গলবার তফসিল ঘোষণা করা হবে। তখনই সব জানতে পারবেন।’

নির্বাচন একসঙ্গে হবে কিনা জানতে চাইলে তিনি জানান, ‘একসঙ্গে করার সিদ্ধান্ত হয়েছে।’

এবারই প্রথম দলীয়ভাবে মেয়র পদে নির্বাচনে লড়বেন প্রার্থীরা। তবে কাউন্সিলর পদপ্রার্থীরা আগের মতোই দলের সমর্থন নিয়ে নির্বাচন করেবেন।

গত রবিবার সকালে দলীয়ভাবে মেয়র নির্বাচনের বিধান সংক্রান্ত স্থানীয় সরকারের পৌরসভা আইনের সংশোধনীর গেজেট কমিশনে এসে পৌঁছায়। সেদিনই তা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়। আজ সন্ধ্যায়ই তা ভেটিং হয়ে কমিশনে এসে পৌঁছায়।

গত ১৯ নভেম্বর শুধু মেয়র পদে দলীয় মনোনয়নের বিধান রেখে পৌরসভা (সংশোধন) আইন ২০১৫ বিল পাস হয়। পরে রাষ্ট্রপতি এতে সম্মতি দিলে ২১ নভেম্বর পৌরসভা (সংশোধন) আইন গেজেট আকারে প্রকাশ করা হয়।

বর্তমানে সারাদেশে পৌরসভার সংখ্যা ৩২৩টি। এর মধ্যে ২০১১ সালে নির্বাচনী উপযোগী ২৬৯টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল সাবেক ড. শামসুল হুদা কমিশন। তবে এবার স্থানীয় সরকারের দেয়া তালিকা অনুযায়ী বর্তমানে ২৪৫টি নির্বাচন উপযোগী রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ