২৩ লাখ ২৪ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ


নাজমুল শাহাদাৎ(জাকির), সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা সীমান্ত এলাকা থেকে ২৩ লাখ ২৪ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার ভোরে দেবহাটা উপজেলার পারুলিয়া খেজুরবাড়িয়া এলাকা থেকে উক্ত ৬’শ ৬৪ পিচ উন্নত মানের শাড়ি জব্দ করা হয়। তবে, এ ঘটনায় বিজিবি কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।
বিজিবি জানায় জানান, দেবহাটা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ১৭ বিজিবির দেবহাটা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মান্নান মোল্যার নেতৃত্বে বিজিবির একটি টহল দল উপজেলার পারুলিয়া ইউনিয়নের খেজুরবাড়িয়া সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৬’শ ৬৪ পিচ শাড়ি জব্দ করা হয়। তিনি আরো জানান, জব্দকৃত উক্ত ২৩ লাখ ২৪ হাজার টাকা মূল্যের শাড়ি গুলো নিকটস্থ শুল্ক গুদামে জমা করা হয়েছে।
বিজিবি ১৭ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মামুন এ ঘটনা নিশ্চিত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন
প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন













