২৪ আসামি নিয়ে ফ্লাইওভারে উল্টে গেল প্রিজন ভ্যান
রাজধানীর মগবাজার ফ্লাইওভারে ২৪ আসামি নিয়ে একটি প্রিজন ভ্যান উল্টে গেছে। তবে এতে কেউ আহত হননি।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তেজগাঁও শিল্পাঞ্চল পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ।
তিনি জানিয়েছেন, মগবাজার ফ্লাইওভার থেকে তেজগাঁওয়ে দিকে নামার সময়ে উল্টে যায় প্রিজন ভ্যানটি। ভ্যানটির ভেতরে ২৪ জন আসামি ছিলেন। তারা কেউ আহত হননি। তাদের আপাতত তেজগাঁও শিল্পাঞ্চল থানায় রাখা হয়েছে।
রেকার দিয়ে প্রিজন ভ্যানটি সোজা করার চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













