২৯ ঘণ্টা পর নিভলো টাম্পাকোর আগুন


দমকল বাহিনীর দীর্ঘ ২৯ ঘণ্টার চেষ্টায় গাজীপুরের টঙ্গীতে প্যাকেজিং কারখানা টাম্পাকো ফয়েলসের আগুন নিয়ন্ত্রণে এসেছে। রবিবার বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন সংস্থাটির উপ-পরিচালক মোজাম্মেল হক।
মোজাম্মেল হক বলেন, আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। ধসে পড়া ভবনের ভেতরে নিরাপত্তা বজায় রেখে ফাঁকে কোনো আগুন আছে কি না তা সন্ধান করছেন দমকল বাহিনীর সদস্যরা।
শনিবার ভোর ৬টার দিকে বিস্ফোরণে আগুন লাগে টাম্পাকোতে। এ ঘটনায় এ পর্যন্ত ২৫ শ্রমিক মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। দগ্ধ ও আহত হয়েছেন শতাধিক। এর মধ্যে মারাত্মক আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ ঢাকা ও গাজীপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার সকালে টাম্পাকো পরিদর্শনে আসেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি সাংবাদিকদের বলেন, গ্যাস লাইনের লিকেজ থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। এই ঘটনায় চারটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশের আলোকে যে কেউ দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













