২ দিনের সফরে এরশাদ চট্টগ্রামে


জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ চট্টগ্রাম এসেছেন। তিনি শুক্রবার এবং কাল শনিবার কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। শুক্রবার সকালে একটি বেসরকারি ফ্লাইটে এরশাদ শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছলে সেখানে সম্প্রতি পার্টির মহাসচিব থেকে বাদপড়া জিয়াউদ্দিন আহমেদ বাবলু এরশাদকে সংবর্ধনা দেন। একারণে জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগর উত্তর, দক্ষিণর বিশাল একটি অংশ এ সংবর্ধনায় যোগ দেয়নি বলে জানা গেছে।
নগর জাপার প্রচার সম্পাদক নাছির উদ্দিন ছিদ্দিকী জানান, এরশাদ চট্টগ্রাম এসেছেন অথচ পার্টির কোন নেতাকর্মী বিমান বন্দর যায়নি। কারণ এরশাদ যাকে মহাসচিব থেকে বাদ দিয়েছেন তিনি এরশাদকে বিমান বন্দরে সংবর্ধনা দিয়েছেন। তাই দলের কেউ বিমান বন্দরে যায়নি। সেখানে জামায়াত শিবিরের লোকজনকে নিয়ে যাওয়া হয়।
এদিকে এরশাদ সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে এ সময় তাকে স্বাগত জানান দলের প্রেসিডিয়াম সদস্য, সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম।
বিমান বন্দর থেকে এরশাদ চলে যান র্যাডিসন ব্লুতে। তিনি ব্যক্তি ও রাষ্ট্রীয় কয়েকটি অনুষ্ঠানে অংশ নিতে চট্টগ্রাম এসেছেন বলে জানান জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
জাপার মহানগর সাধারণ সম্পাদক মো. ইয়াকুব জানান, শুক্রবার ও শনিবার পার্টি চেয়ারম্যান কয়েকটি ঘরোয়া কর্মসূচিতে অংশ নেবেন। তবে দলীয় কোন জনসভা নেই। শুক্রবার দুপুরে হোটেল রেডিসন ব্লুতে তিনি পার্টি ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম ও সংসদ সদস্য মাহজাবীন মোরশেদের ছেলের বিয়ের অনুষ্ঠানে অংশ নেন। বিকেলে তিনি ক্যান্টমেন্ট থাকবেন।
শনিবার প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
এদিকে এরশাদ চট্টগ্রাম সফর এবং দলীয় নেতাকর্মীরা তার অনুষ্ঠানে অংশ না নেওয়ার ব্যাপারে ব্যাখা দিতে বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকেছে মহানগর জাপা নেতা সোলেয়মান আলম শেঠ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













