২ বাংলাদেশী ক্ষতিপূরণ পাচ্ছে !


দুই বাংলাদেশী শরণার্থীর সঙ্গে খারাপ আচরণের অভিযোগে হাঙ্গেরি সরকারকে জরিমানা করেছেন ইউরোপীয় মানবাধিকার আদালত।
গতকাল শুক্রবার ইবিএল নিউজের খবরে বলা হয়, চলতি সপ্তাহের মঙ্গলবার ফ্রান্সের স্ট্রাসবুর্গ ভিত্তিক আদালত রায় দিয়েছেন, হাঙ্গেরিকে ক্ষতিপূরণ হিসেবে অবশ্যই তাদের দুজনকে ১০ হাজার ৭৭২ মার্কিন ডলার করে পরিশোধ করতে হবে। কেননা দেশটি তাদের তিন সপ্তাহ আটকে রেখেছে এবং ২০১৫ সালে তাদের সার্বিয়ায় নির্বাসিত করেছে।
প্রতিবেদনে আরো বলা হয়, ইউরোপীয় আদালতের এ রায়ে গতকাল বিক্ষুব্ধ হয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান। তিনি এ রায়কে ‘অযৌক্তিক’ হিসেবে আখ্যা দিয়েছেন। দেশটির ন্যাশনাল রেডিওতে ইউরোপের অন্যতম কট্টর অভিবাসী বিরোধী এ নেতা বলেন, পুরো বিষয়টি অযৌক্তিক ও ধারণাতীত; যেখানে একটি দেশকে তার নিজস্ব আইন অনুসরণ করার জন্য জরিমানা করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













