২ স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ
কুষ্টিয়া: জেলার দৌলতপুর ও খোকসায় দুই স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৬ জুলাই) জেলার দৌলতপুরে ৫ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছে এক স্থানীয় লম্পট ও শুক্রবার খোকসায় ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করেছে গৃহশিক্ষক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া ভাঙ্গাপাড়া গ্রামের আজ্জামেল হকের মেয়ে পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী স্কুলে যাওয়ার পথে স্থানীয় বেগুর ছেলে হাচু (৩৫) জোরপূর্বক পার্শ্ববর্তী পাটক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই ছাত্রী চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে লম্পট হাচু পালিয়ে যায়।
পরে ওই ছাত্রীকে উদ্ধার করে দৌলতপুর থানায় নেয়া হয়। এ ঘটনায় দৌলতপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে ধর্ষণ চেষ্টাকারী দুই সন্তানের জনক লম্পট হাচুকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান চাকলাদার জানান, এ ধরনের একটি ঘটনা ঘটেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এদিকে শুক্রবার (১৫ জুলাই) সকাল ৯ টায় খোকসা উপজেলার একতারপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে আব্দুর রহিম (৩৫) চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। এ সময় ছাত্রীর মা রানু খাতুন রান্না ঘরে রান্না করছিল। হঠাৎ মেয়ের চিৎকারে শুনে তিনি ঘরে ছুটে এলে ধর্ষক রহিম পালিয়ে য়ায়।
তাকে গুরুতর অসুস্থ্য অবস্থায় উদ্বার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু দাউদ খান বলেন, ওই মেয়েটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তার বাবা-মা দুইজনই কুষ্টিয়াতে। তারা ফিরলেই মামলা নেয়া হবে, তবে এ ঘটনার সাথে জড়িত আসামি ধরার চেষ্টা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













