রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৩য় শ্রেণির ছাত্রের চিঠির উত্তরে যা বললেন প্রধানমন্ত্রী!

প্রতিদিনই স্কুল যেতে দেরি হচ্ছে, আর তাই রাগ করে একেবারে দেশের প্রধানমন্ত্রীকে চিঠি। এমনই কাজ করল ৮ বছরের এক ছাত্র। আর এই চিঠিতে খোদ প্রধানমন্ত্রীর দফতর থেকে জবাবও এল।

অনেকদিন হলো ফ্লাইওভারে কাজ চলছে, রোজই দেরি হয়ে যাচ্ছে স্কুলে যেতে। যশনাথপুরে একটি ফ্লাইওভারে কাজ চলছে বহুদিন ধরে। যারা জেরে প্রতিনিয়ত ট্রাফিক জ্যামের সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এই ফ্লাইওভারের জন্য অভিনভ-র ৩কিমি দূরে অবস্থিত স্কুলে যেতে সময় লাগছে ৪৫মিনিট।

এই অবস্থার পরিত্রাণ পেতে ‘অভিনব’ নামে আট বছর বয়সী এক স্কুলছাত্র লিখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবর ই-মেইলে চিঠি। আর এই চিঠির সাড়াও দিলেন প্রধানমন্ত্রী। স্থানীয় রেলওয়ে কর্তৃপক্ষকে বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিলেন প্রধানমন্ত্রী।ভারতের উত্তর ব্যাঙ্গালুরোতে এমনই এক ঘটনার কথা জানিয়েছে ভারতের ইংরেজি দৈনিক টাইম নিউজ অব ইন্ডিয়ার নিবন্ধে।

অভিনব ইশান্তপুর ন্যাশনাল পাবলিক স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ে। সে তার পরিবারের সাথে বিদ্যারনপুরার দৌদ্ধাবোমাসান্দ্রা এলাকায় থাকে। অভিনবের বাসা থেকে স্কুলে যেতে পাড় হতে হয় আউটার রিং রোডের গোরাগুনতিপাইলা জংশনের রেল ক্রসিংটি। আর এই রেল ক্রসিংয়ে উপরই নির্মাণাধীন ফ্লাইওভারটি।অভিনব তার চিঠিতে উল্লেখ করে, নির্মাণাধীন ফ্লাইওভারের কারণে শুধু স্বাস্থ্য নয়, তার পড়াশুনারও মারাত্মক ক্ষতি হচ্ছে।

তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এই রাস্তা দিয়ে হাজারো মানুষের যাতায়াত। কেউই এই ব্যাপারে যথাযথ কতৃপক্ষের কাছে কেউ লিখিত অভিযোগ করে নাই। কিন্তু আট বছরের একটি শিশু তা করে দেখালেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ