৩০ পদে জনবল নিচ্ছে মৎস্য গবেষণা ইনস্টিটিউট


বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ৩০টি পদে জনবল নিয়োগ দেবে। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদগুলোতে আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
প্রতিষ্ঠানটির বিজ্ঞাপন অনুযায়ী উপপরিচালক (অর্থ ও হিসাব) পদে একজন, বৈজ্ঞানিক কর্মকর্তা পদে ২৬ জন, উপসহকারী প্রকৌশলী (পুরকৌশল) পদে একজন, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে একজন এবং নিরাপত্তা কর্মকর্তা পদে একজনকে নিয়োগ দেয়া হবে।
পদমর্যাদা অনুযায়ী ভিন্ন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজন হবে। পদগুলোতে মর্যাদা অনুযায়ী বেতন দেয়া হবে ১৬ হাজার থেকে ৬৯ হাজার ৮৫০ টাকা। পদগুলোতে আবেদন করতে পারবেন অনূর্ধ্ব ৩০ বছর বয়সী প্রার্থীরা। তবে উপপরিচালক পদে ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন ‘মহাপরিচালক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ’ ঠিকানায় আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ২১ সেপ্টেম্বর, ২০১৬।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













