৩০ মের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন
এবার যারা বেসরকারিভাবে হজে যাবেন তাদের আগামী ৩০ মে’র মধ্যে অনলাইনে নিবন্ধন করতে হবে। আর ৩০ জুনের মধ্যে জমা দিতে হবে প্যাকেজের টাকা।
আজ বুধবার হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বেসকারি ব্যবস্থাপনায় এ বছর হজযাত্রীদের সর্বনিম্ন হজ প্যাকেজ কোরবানি ছাড়া তিন লাখ চার হাজার ৯০৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত সোমবার জাতীয় হজ ও ওমরাহ নীতি-২০১৬ এবং হজ প্যাকেজ-২০১৬ এর খসড়া নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। এ বছর বাংলাদেশ থেকে প্রায় এক লাখ ১৪ হাজার লোক হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারিভাবে পাঁচ হাজার এবং বেসরকারিভাবে এক লাখ ৮ হাজার ৮৬৮ জন হজে যেতে পারবেন।
এ বছর হজযাত্রীদের অভিন্ন খরচ ধরা হয়েছে এক লাখ ৫৫ হাজার ৪৪১ টাকা।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













