৩৬ হাজার অবৈধ হজযাত্রী আটক
হজের অনুমতিপত্র ছাড়া পবিত্র মক্কা প্রবেশের পথে প্রায় ৩৬ হাজার (৩৫ হাজার ৯ শত ৯০ জন) হজযাত্রীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
দেশটির জননিরাপত্তা বিভাগের মুখপাত্র কর্নেল সামী আল শুয়াইরেখ মঙ্গলবার সকালে সৌদি গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, অবৈধভাবে মক্কা প্রবেশের পথে হজের অনুমতিপত্র ছাড়া ৩৫ হাজার ৯ শত ৯০ হজযাত্রী আটক ও ব্যাপক তল্লাশি চালিয়ে ১ হাজার ২ শত ৯৫টি যানবাহন আটক করা হয়েছে। আটক হওয়া সবাইকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত শাস্তির আওতায় আনা হবে বলে তিনি জানান।
এ বছর তাসরিহা (অনুমতিপত্র) ছাড়া হজ পালনে গেলে শাস্তি হিসেবে ২ বছরের জেল ও ১ লাখ সৌদি রিয়াল জরিমানা এবং অবৈধ যাত্রীসহ কোনো বাহন ধরা পড়লে বাহন সংশ্লিষ্ট ব্যক্তিকে ১৫ দিনের জেল ও ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা গুনতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













