৩৭ বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষকদের পূর্ণ কর্মবিরতি
নতুন বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড বহাল ও বেতন কাঠামো নিয়ে সমস্যা নিরসনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে কর্মবিরতি চলছে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের আহ্বানে আজ সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
বিশ্ববিদ্যালয় ফেডারেশনের মহাসচিব এ এইচ এম মাকসুদ কামাল সকালে ফোনে জানান, কর্মবিরতি চলাকালে ক্লাস ও সান্ধ্যকালীন কোর্স বন্ধ থাকবে।
ফেডারেশনের মহাসচিব বলেন, ‘যেসব বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পরীক্ষা চলছে, সেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’
এ ছাড়া দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ণ কর্মবিরতি চলবে বলেও জানান মাকসুদ কামাল।
অষ্টম জাতীয় বেতন কাঠামোয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ ও অন্যান্য অসংগতি দূর করার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন শিক্ষকরা।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













