শনিবার, নভেম্বর ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৩৮ বিসিএসের বিজ্ঞপ্তি শিগগির, দুই হাজার পদে নিয়োগ

দুই হাজারেরও বেশি শূন্য পদে আসছে ফেব্রুয়ারির শেষদিকে অথবা মার্চের প্রথমদিকে ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার বিজ্ঞপ্তি দিতে পারে সরকারি কর্ম কমিশন। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাবিত পদসংখ্যা চূড়ান্ত করেছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, গত ডিসেম্বরে বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংস্থার চাহিদাপত্রের আলোকে পদসংখ্যা চূড়ান্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চলতি মাসের আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত সুপারিশ সম্বলিত একটি সারসংক্ষেপ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন ‘পিএসসি’তে পাঠাবে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর পিএসসি সেই সুপারিশের আলোকে বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

এদিকে পিএসসি সূত্র জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় আগামী সপ্তাহের মধ্যে তাদের সুপারিশ পাঠালে পিএসসি সব প্রস্তুতি শেষ করে ফেব্রুয়ারির শেষে বা মার্চের প্রথম দিকে ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র বলছে, দুই হাজারেরও বেশি শূন্য পদে সাধারণের জন্য ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি হবে। এরমধ্যে প্রশাসন ক্যাডারের জন্য ৩০০টি, পররাষ্ট্র ক্যাডারের জন্য ২০টি, পুলিশ ক্যাডারের জন্য প্রায় ১০০ টি পদ থাকবে।

জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, “আমরা তো কাজ করছি। ৩৫তম বিসিএসের ননক্যাডারের নিয়োগ এখনো শেষ হয়নি। এটি শেষ করে ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দিতে হবে। এরপর ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা নিতে হবে। এসব প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে। আশা করছি মার্চের মধ্যে ৩৮তম বিসিএসের এর কাজ শুরু করতে পারবো”।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান জানান, “বিষয়টি নিয়ে আমরা কাজ করছি”। এর বেশি কিছু বলতে তিনি রাজি হননি।

পরিবর্তিত নিয়ম অনুযায়ী ৩৮তম বিসিএসেও প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন করা হবে ১০টি টপিক এর উপর। নম্বর বণ্টন হবে এভাবে- বাংলা ভাষা ও সাহিত্য- ৩৫, ইংরেজি ভাষা ও সাহিত্য- ৩৫, বাংলাদেশ বিষয়াবলি- ৩০, আন্তর্জাতিক বিষয়াবলি- ২০, ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থাপনা- ১০, সাধারণ বিজ্ঞান-১৫, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি- ১৫, গাণিতিক যুক্তি- ১৫, মানসিক দক্ষতা- ১৫, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন- ১০। সর্বমোট ২০০ নম্বরের পরীক্ষা হবে।

নতুন নিয়মে পিএসসি পরীক্ষা নিচ্ছে ৩৫ তম বিসিএস থেকে। এর আগে ১০০ নম্বরের উপর বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেয়া হত।

২০০৯ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর হতে নিয়মিতভাবে সরকারি কর্মকর্তা নিয়োগের প্রক্রিয়া চলমান আছে। সর্বশেষ ৩৭তম বিসিএসের এক হাজার ২২৬টি শূন্য পদে বিজ্ঞপ্তি দেয় পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষা সম্পন্ন হওয়ার পর পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার অপেক্ষায় আছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ