বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৩৯ আরোহী নিয়ে রাশিয়ার সামরিক প্লেন বিধ্বস্ত

৩৯ আরোহী নিয়ে রাশিয়ার একটি সামরিক প্লেন সাইবেরিয়ায় বিধ্বস্তের খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। দুর্ঘটনায় ৫ জন বেঁচে যাওয়ার খবরও জানা গেছে।

তবে বাকিদের ভাগ্যে কী ঘটেছে সে বিষয়ে প্রাথমিক কিছু জানা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা তাস জানিয়েছে, ইলিউশিন আইএল-১৮ নামে একটি এয়ারক্রাফট ইয়েকাতেরিনবার্গ শহরের কলতসোভো বিমানবন্দর থেকে সোমবার উড্ডয়ন করে। তিকসি এলাকা থেকে ২৭ কিলোমিটার দূরে এটি বিধ্বস্ত হয়।
সাখা প্রজাতন্ত্রের সরকার সংবাদমাধ্যম রিয়া নভোস্তির কাছে এ খবর নিশ্চিত করেছে। তবে বিধ্বস্ত হওয়ার পর কী হয়েছে, তা বিস্তারিত জানায়নি। নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে, বিমান বিধ্বস্ত হওয়ার পর অন্তত পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জানা গেছে, বিমানটি তিন টুকরো হয়ে গেলেও বিস্ফোরিত হয়নি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প