বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৩ ঘণ্টা পর স্বাভাবিক হচ্ছে টাঙ্গাইল মহাসড়ক

একটি লরি বিকল হওয়ায় তিন ঘণ্টার তীব্র যানজটের পর স্বাভাবিক হয়ে এসেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। টাঙ্গাইল জেলা পুলিশের ট্রাফিক পরিদর্শক (টিআই) এশরাজুল হক জানান, করোটিয়ায় একটি লরি বিকল হওয়ায় আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে জটিলতার সূত্রপাত হয়। এরপর বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত সড়ক সকাল ৭টা পর্যন্ত যানজট চলে। ফলে ঢাকা এবং উত্তর ও দক্ষিণ বঙ্গের মধ‌্যে চলাচলকারী যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

টাঙ্গাইল জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের চেষ্টায় সকাল ৭টার পর থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে থাকে বলে জানান তিনি। এর আগে মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যানজটে প্রায় স্থবির হয়ে থাকে। পরিদর্শক এশরাজুল বলেন, লরি বিকল হওয়ার পাশাপাশি গাড়ির বাড়তি চাপও যানজটের একটি কারণ।

অনেক গাড়ি পাটুরিয়া ফেরিঘাট দিয়ে পার না হতে পেরে বঙ্গবন্ধু সেতু দিয়ে আসছে। ফলে ঢাকামুখী রাস্তায় গাড়ির চাপ বেড়েছে। তা ছাড়া কোরবানির পশু নিয়ে উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে আসছে ট্রাক। ফিটনেসবিহীন গরুবাহী গাড়িগুলোর ধীরগতি সড়কে জট বাড়াচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা

আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা

রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি
  • হরিজনদের উচ্ছেদ ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ
  • স্মার্ট কৃষিতে ব্যবহৃত প্রযুক্তিতে কৃষকরা উপকৃত হতে পারবে: কৃষি সচিব
  • মোহাম্মদপুরের গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ
  • কামরাঙ্গীরচরে বিষপান করে পগৃহবধূর আত্মহত্যা
  • মোহাম্মদপুরে ৬০ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার
  • ভয়ংকর অপকর্মের অভিযোগ রয়েছে মিল্টনের বিরুদ্ধে: ডিবি প্রধান
  • ভোর থেকে সন্ধ্যা, একে একে মারা গেলেন স্বামী-স্ত্রী-ছেলে
  • সংখ্যালঘু বিহারী নারী কামরুন নাহার এর উপর হামলা ও ধর্ষণ