৩ জেলায় বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত
ভারত ও বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে এবং উভয় দেশের সীমান্ত এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে যশোর, দিনাজপুর ও মৌলভীবাজারে জেলা প্রশাসক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর গতবছর থেকে পুনরায় উভয় দেশের সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যেকার এ সম্মেলন শুরু হয়।
রোববার যশোরে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ভারত-বাংলাদেশের জেলা প্রশাসক পর্যায়ের সম্মেলন। এতে আগামী মে মাসের মধ্যে যৌথ নদী কমিশনের সুপারিশের সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে, একই সময়ে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে উভয় দেশের জেলা প্রশাসক পর্যায়ের সম্মেলন শুরু হয়। এতে ভারত-বাংলাদেশ অংশের হিলি স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নসহ প্রায় ২০টি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া মৌলভীবাজারের বৈঠকে কুলাউড়া থেকে ভারতের করিমগঞ্জে রেলযোগাযোগসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













