৩ লাখ টাকায় ঘুরে আসুন ইউরোপের ৮ দেশ
মাত্র ২ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকায় ১৬ দিন জুড়ে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের দেশ ইংল্যান্ড, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইতালি, জার্মানি, নেদারল্যান্ড, বেলজিয়াম এবং তুরস্কের মতো দেশ ঘুরে আসার সুযোগ দিয়েছে ভেকেশন ট্যুরস।
আন্তর্জাতিক পর্যটন মেলায় এ সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। বাংলামেইলকে এমন তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানের ভিসা এক্সিকিউটিভ সাখাওয়াত হোসেন শুভ।
শুক্রবার থেকে রাজধানীর সোনারগাঁও হোটেলে তিন দিন ব্যাপি এ মেলা শুরু হয়েছে। শুভ জানান- শুধু মেলা উপলক্ষ্যে নয়, বছরের প্রতিটি সময়ের জন্য আমরা কম খরচে পর্যটকদের সুবিধা নিশ্চিত করেই প্যাকেজগুলো তৈরি করেছি। যে কারণে পর্যটকরা তাদের মাধ্যমে দেশ ঘুরার আগ্রহ প্রকাশ করেন।
তাদের প্যাকেজগুলো হচ্ছে ১৬ দিনে ২ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকায় ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের দেশ ইংল্যান্ড, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইতালি, জার্মানি, নেদারল্যান্ড, বেলজিয়াম এবং তুরস্কে।
সমপরিমাণ খরচে ১৫ দিনের মধ্যে আমেরিকা কানাডা এবং দুবাই ঘুরে আসা যাবে। ১০ দিনে অষ্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ঘুরার প্যাকেজ দুই লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকা। ১০ দিনে ব্রাজিল এবং তুরস্ক ঘুরার প্যাকেজ মূল্যও একই।
এছাড়াও ১২ দিনে ইরান, তুর্কিমেনিস্তান-তাজিকিস্তান, আজারবাইজান ও তুরস্ক ঘুরার প্যাকেজ ৩ লাখ ১৯ হাজার ৯৯৯ টাকা, ১১ দিনে মালয়েশিয়া-কোরিয়া-জাপান-থাইল্যান্ড প্যাকেজ ২লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকা, ৮ দিনে থাইল্যান্ড সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ঘুরার প্যাকেজ ৯৯ হাজার ৯৯৯ টাকা এবং ১০ দিনের মিশর রাশিয়া, তুরস্ক ঘুরার প্যাকেজ ১লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













