৩ শিশুর মৃত্যু : হাসপাতাল ছাড়ছে রোগীরা
রাজধানীর লালমাটিয়া এলাকার একটি হাসপাতালে তিন শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনার পর অনেক রোগী আতঙ্কে হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন বলে জানা গেছে।
জানা গেছে, লালমাটিয়ার এশিয়ান কার্ডিয়াক হাসপাতালে শুক্রবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে তিন শিশুর মৃত্যু হয়। এ ঘটনার পর হাসপাতালে থাকা অন্য রোগীরা আতঙ্কিত হয়ে পড়ে। এর পর থেকে তারা হাসপাতাল ছাড়তে শুরু করে।
এ খবর পেয়ে স্থানীয় লোকজন হাসপাতালের সামনে জড়ো হতে থাকে। খবর পেয়ে মোহাম্মদপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
ঘটনাস্থলে থাকা মোহাম্মদপুর থানার এসআই কামরুজ্জামান জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













