৪০১ যাত্রী নিয়ে ছেড়ে গেছে প্রথম হজ ফ্লাইট
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪০১ জন যাত্রী নিয়ে ছেড়ে গেছে বছরের প্রথম হজ ফ্লাইট। বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে বিমানের বিজি-১০১১ ফ্লাইটটি হজযাত্রীদের নিয়ে ঢাকা ছেড়ে যায়। এর আগে সকালে হজ ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
এ সময় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আব্দুল জলিল, বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিভিল এভিয়েশনের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) উপস্থিত ছিলেন।
এবার এক লাখ এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি হজ করার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি। বাকি ৯১ হাজার ৭৫৮ জন যাচ্ছেন বেসরকারি ব্যবস্থাপনায়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫০ ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ৫০ শতাংশ যাত্রী পরিবহনের সুযোগ পাচ্ছে বলে জানিয়েছে বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট ৪ আগস্ট শুরু হয়ে চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













