৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ


৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩,৪৮৭। আর নন–ক্যাডার পদের সংখ্যা ২০১। সবমিলিয়ে এই বিসিএস থেকে মোট ৩,৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে কিছু নতুন পদ যুক্ত হয়েছে।
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে বা কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইন আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে।
অনলাইনে আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর সকাল ১০টায়। শেষ হবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। নির্ধারিত তারিখ ও সময়ের পূর্বে বা পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
এই বিসিএসে আবেদনের জন্য ১ নভেম্বর ২০২৪ তারিখে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
বেশি পদ প্রশাসন ক্যাডারে
৩,৪৮৭টি ক্যাডার পদের মধ্যে প্রশাসন ক্যাডারে নেওয়া হবে ২০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, কৃষি ক্যাডারে ১৬৮ জন।
নন-ক্যাডারে পদের মধ্যে নবম গ্রেডের পদ ৪১টি, দশম গ্রেডের পদ ১৫৪টি, ১২তম গ্রেডের পদ ৬টি।
৪৭তম বিসিএসের বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













