৪৮ ঘণ্টার মধ্যে পশুর বর্জ্য অপসারণের প্রতিশ্রুতি খোকনের


ঈদের দিন দুপুর থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। সোমবার সকালে নগরভবনে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
মেয়র সাঈদ খোকন ঈদে রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে নগরবাসীকে কোরবানির পশু জবাই করার আহ্বান জানান।
সভায় দ্রুততম সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের লক্ষ্যে নগরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওয়ার্ড কাউন্সিলর, এলাকাবাসী এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তারা মতামত তুলে ধরেন।
উল্লেখ্য, এবারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৫৮৩টি স্থানে পশু জবাই করার স্থান নির্ধারণ করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













