৪৮ ঘণ্টার মধ্যে শহর পরিষ্কার হবে : সাঈদ খোকন


ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, পূর্ব ঘোষণা অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যেই শহরকে বর্জ্যমুক্ত করা হবে।
মঙ্গলবার দুপুরে পুরান ঢাকার ধোলাইখাল সাদেক হোসেন খোকা মাঠের অস্থায়ী গরুর হাটের বর্জ্য অপসারণের মধ্য দিয়ে কোরবানির বর্জ্য অপসারণ কাজের উদ্বোধন করেন মেয়র।
এ সময় মেয়র বলেন, এখন থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যেই ডিএসসিসির সব এলাকার কোরবানি বর্জ্য অপসারণ করা হবে। বর্জ্য অপসারণের সফলতা-ব্যর্থতা ৪৮ ঘণ্টা পর সংবাদ সম্মেলন করে জানানো হবে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, কোরবানির জন্য ২০ হাজার মেট্রিক টন অতিরিক্ত বর্জ্য তৈরি হবে। বর্জ্য অপসারণের জন্য ডিএসসিসির ৮ হাজার নিয়মিত পরিচ্ছন্নতা কর্মীর পাশাপাশি অতিরিক্ত পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেয়া হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













