মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৪৯ শিশুর জন্য একটি ব্রাশ!

সরকারি বাসভবনে থাকা প্রতিবন্ধী শিশুদের অবস্থা দুই বছর আগে স্বচক্ষে দেখেছিলেন ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের (এনএইচআরসি) চেয়ারপারসন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এইচ এল দাত্তু। তিনি দেখেছিলেন, প্রতিবন্ধী শিশুদের একটি কেন্দ্রে ৪৯ শিশুর জন্য একটি মাত্র ব্রাশ আর একটি টুথপেস্টের টিউব। দুই বছর পরও কিছু কিছু কেন্দ্রে এমন অবস্থা অপরিবর্তিত আছে।

টাইমস অব ইন্ডিয়ার (টিওআই) খবরে বলা হয়, প্রতিবন্ধী শিশু সদনগুলোর করুণ অবস্থায় ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি দাত্তু। একই সঙ্গে বৃদ্ধাশ্রমগুলোতে বয়স্ক নাগরিকদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকার বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

বিচারপতি দাত্তু টিওআইকে বলেন, ‘৪৯ শিশুর একটি ব্রাশ ব্যবহারের ঘটনা কোন রাজ্যে দেখেছি, তা গুরুত্বপূর্ণ নয়। প্রতিবন্ধী শিশুদের জন্য সরকারি সাহায্যে পরিচালিত কিংবা সরকার নিয়ন্ত্রিত অধিকাংশ সদনেরই এ অবস্থা। এই শিশুরা সবচেয়ে বেশি উপেক্ষিত।’

এনএইচআরসির প্রধান বলেন, ‘আমাদের উচিত সরকারি অর্থ চুরি বন্ধ করে বয়োজ্যেষ্ঠ ও প্রতিবন্ধী লোকজনের মৌলিক সুবিধাগুলো নিশ্চিত করা।’

এইচ এল দাত্তু গত বছরের ডিসেম্বরে ভারতের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেন। ফেব্রুয়ারিতে তিনি এনএইচআরসির চেয়ারপারসন হিসেবে নিয়োগ পান। এর পর থেকে ব্যাঙ্গালুরুর বৃদ্ধাশ্রমগুলোতে নিয়মিতই গেছেন। সেখানকার বাসিন্দাদের খোঁজখবর রেখেছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প